সর্বশেষ হালনাগাদ: ৮/২৭/২০২৬ ইং
DryFish.bd থেকে কেনাকাটার জন্য ধন্যবাদ। আমরা টাটকা, প্রাকৃতিক ও মানসম্মত শুঁটকি ও চিংড়ি পণ্য সরবরাহ করার চেষ্টা করি। যেহেতু আমাদের পণ্যগুলো খাদ্যপণ্য (perishable food item), তাই রিটার্ন ও রিফান্ডের ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম প্রযোজ্য। অনুগ্রহ করে অর্ডার করার আগে নিচের নীতিমালা মনোযোগ সহকারে পড়ুন।
১. খাদ্যপণ্যের বিশেষ শর্ত
শুঁটকি ও চিংড়ি একটি পচনশীল ও সংবেদনশীল খাদ্যপণ্য হওয়ায়, স্বাস্থ্য ও নিরাপত্তাজনিত কারণে সাধারণত পণ্য গ্রহণের পর তা পরিবর্তন বা ফেরত নেওয়া হয় না, যদি না পণ্যে কোনো প্রকৃত ত্রুটি বা সমস্যা থাকে।
২. যেসব ক্ষেত্রে রিটার্ন/রিফান্ড গ্রহণযোগ্য
নিম্নলিখিত ক্ষেত্রে আমরা রিটার্ন, পরিবর্তন বা রিফান্ডের অনুরোধ বিবেচনা করব:
- ডেলিভারিতে ভুল পণ্য পাঠানো হলে (যেমন অর্ডার করা হয়েছিল টাইগার ইছা, কিন্তু পাঠানো হয়েছে অন্য কিছু)।
- পণ্যের পরিমাণ কম থাকলে (ওজনে কম হলে)।
- পণ্য ডেলিভারির সময় প্যাকেজিং ক্ষতিগ্রস্ত বা ছেঁড়া অবস্থায় পাওয়া গেলে।
- পণ্যে পচা, ছত্রাক বা মেয়াদোত্তীর্ণ হওয়ার সুস্পষ্ট প্রমাণ থাকলে।
- পণ্যের মান প্রতিশ্রুতি অনুযায়ী না হলে (যেমন লবণ বা রাসায়নিকের অতিরিক্ত ব্যবহার, দুর্গন্ধ ইত্যাদি)।
৩. অভিযোগ জানানোর সময়সীমা ও পদ্ধতি
- পণ্য হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সমস্যাটি আমাদের জানাতে হবে। এই সময়ের পরে করা অভিযোগ গ্রহণযোগ্য নাও হতে পারে।
- অভিযোগ জানানোর সময় নিম্নলিখিত তথ্য/প্রমাণ সরবরাহ করতে হবে:
- অর্ডার নম্বর।
- সমস্যাযুক্ত পণ্যের স্পষ্ট ছবি বা ভিডিও (আনবক্সিং ভিডিও থাকলে দ্রুত সমাধান সহজ হয়)।
- সমস্যার সংক্ষিপ্ত বিবরণ।
- অভিযোগ জানানো যাবে ফোন কল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ইমেইলের মাধ্যমে (নিচে যোগাযোগের তথ্য দেওয়া আছে)।
৪. রিটার্ন গ্রহণযোগ্য না হওয়ার শর্তসমূহ
নিম্নলিখিত ক্ষেত্রে রিটার্ন বা রিফান্ড গ্রহণযোগ্য হবে না:
- পণ্য প্যাকেট খোলার পর অর্ধেক বা কিছু অংশ ব্যবহার/খাওয়া হয়ে গেলে (গুণগত মান সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া)।
- শুধুমাত্র স্বাদ বা ব্যক্তিগত পছন্দের কারণে (স্বাভাবিক গুণগত মান বজায় থাকা সত্ত্বেও) পণ্য পছন্দ না হলে।
- ভুল ঠিকানা প্রদান বা গ্রাহকের নিজের ভুলের কারণে ডেলিভারি সমস্যা হলে।
- নির্ধারিত ২৪ ঘণ্টা সময়সীমার পরে অভিযোগ জানানো হলে।
- প্রাকৃতিক কারণে পণ্যের রং, আকার বা গঠনে সামান্য তারতম্য থাকলে (এটি হাতে তৈরি প্রাকৃতিক শুঁটকির স্বাভাবিক বৈশিষ্ট্য)।
৫. সমাধানের প্রক্রিয়া
অভিযোগ যাচাই-বাছাইয়ের পর, প্রমাণিত হলে আমরা নিম্নলিখিত যেকোনো একটি সমাধান প্রদান করব:
- পণ্য পুনরায় প্রেরণ (Replacement): সঠিক বা নতুন পণ্য বিনামূল্যে পাঠানো হবে।
- আংশিক বা সম্পূর্ণ রিফান্ড: সমস্যার মাত্রা অনুযায়ী পেমেন্টের আংশিক বা সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে।
- স্টোর ক্রেডিট: ভবিষ্যতে কেনাকাটার জন্য ব্যবহারযোগ্য ক্রেডিট প্রদান করা হতে পারে।
সমাধানের ধরন নির্ভর করবে সমস্যার প্রকৃতি ও গ্রাহকের পছন্দের উপর, উভয় পক্ষের আলোচনার মাধ্যমে।
৬. রিফান্ডের সময়সীমা
অভিযোগ যাচাই ও সমাধান নিশ্চিত হওয়ার পর, রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন হতে ৩-৭ কার্যদিবস সময় লাগতে পারে। রিফান্ড একই মাধ্যমে (যে মাধ্যমে পেমেন্ট করা হয়েছিল, যেমন বিকাশ/নগদ/ব্যাংক) ফেরত দেওয়া হবে, অথবা গ্রাহকের সাথে আলোচনা সাপেক্ষে অন্য কোনো মাধ্যমে।
৭. অর্ডার বাতিলকরণ
- অর্ডার প্রসেসিং বা প্যাকেজিং শুরু হওয়ার আগ পর্যন্ত গ্রাহক অর্ডার বাতিল করতে পারবেন।
- অর্ডার একবার প্যাকেজিং বা কুরিয়ারে হস্তান্তর হয়ে গেলে তা বাতিল করা সম্ভব নাও হতে পারে।
- ক্যাশ অন ডেলিভারিতে গ্রাহক পণ্য গ্রহণ না করলে (No COD Return) ভবিষ্যতে অর্ডার গ্রহণে আমরা সতর্কতা অবলম্বন করতে পারি।
৮. যোগাযোগ
কোনো পণ্যে সমস্যা হলে বা রিটার্ন/রিফান্ড সংক্রান্ত সহায়তার জন্য যোগাযোগ করুন:
- ওয়েবসাইট: dryfish.bd
- ইমেইল: mail@dryfish.bd
- ফোন: 01880020865
- হোয়াটসঅ্যাপ: 01880020865
- কার্যসময়: 10:00 AM – 06:00 PM
